দুই বছরের শিশু ধর্ষিত

0
987

কিশোরগঞ্জের তাড়াইলে দুই বছরের শিশু ধর্ষিত হয়েছে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তাড়াইল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

Advertisement

ঘটনাটি আজ সোমবার বিকেলে উপজেলার দামিহা গ্রামে ঘটেছে। ঘটনার পর থেকেই ধর্ষক রবিউল পলাতক রয়েছে। ধর্ষক রবিউল তাড়াইলের বরুহা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়িতে খেলা করছিল। এ সময় বখাটে রবিউল শিশুটি কোলে করে বাড়ি থেকে অন্তত ১০০ গজ দূরে কালিমন্দিরের পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক রবিউল দৌড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নার ও ওসি চৌধুরী মীজানুজ্জামান হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছেন। তাড়াইল থানার ওসি মীজানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here