গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কোটালীপাড়া থানার এসআই শেখ শহীদুল ইসলাম ও এ এসআই খয়বর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে এলাকায় জরুরী ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার দিঘলীয়া গ্রামের কামরানের বাড়ির পাশে ১নং ব্রীজ থেকে দিলীপ বিশ্বাস (৩২) ও বিজন বাড়ৈ (২৫)কে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত থেকে ১০ পিচ ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। দিলীপ লাটেঙ্গা গ্রামের দেশবন্ধু বিশ্বাসের ছেলে ও বিজন হাজরাবাড়ি গ্রামের ধীরেন্দ্রনাথ বাড়ৈর ছেলে। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছেন।

