দীর্ঘ ৩৫ বছর ১২৬টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ পেল

0
649

দীর্ঘ ৩৫ বছর পর চুনারুঘাটের গেড়ারুক ও থৈগাঁও গ্রামের একাংশে ১শ’ ২৬টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে। গতকাল রোববার বেলা ৩টায় উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের গেড়ারুক গ্রামে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।

Advertisement

 

এর পূর্বে উদ্বোধন উপলক্ষে গেড়ারুক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ও যুবলীগ নেতা বেলাল আহমেদ এর বাড়িতে মধাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হাছন আলী, আহাম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দীন, আমুরোড বাজার আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে,এম আনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ, যুবলীগ নেতা শাহীন চৌধুরী, ইউ/পি সদস্য আলহাজ্ব আঃ রউফ, শফিকুর রহমান শাফু, আমুরোড বাজারের সদস্য সচিব দুলাল আহমেদ দুলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ আহমেদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, যুগ্ন-সম্পাদক আজিজুল হক নাছির, একরামুল হক এমরান, সাংবাদিক জিলানী আখনজী, স্বপন আহমেদ, যুবলীগ নেতা এসআই সুলতান, টেনু মিয়া, ছাত্রলীগ নেতা শফিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here