স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে নির্দেশ দিয়েছেন । বুধবার (১৮ অক্টোবর) বিকেলে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।এ প্রসঙ্গে তিনি জানিয়েছন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবনের সংঘটিত ক্ষত থেকে ইসরায়েলের হামলায় হতাহত নারী-শিশুদের দুঃখ বেদনা অনুভব করছেন। শিশু রাসেলের হত্যায় কী বেদনা হয়েছে সেটি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন। বিশ্ব পরাশক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি (প্রধানমন্ত্রী) ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য কথা বলছেন, তাদের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন , আমরা খুব দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের আহত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে চাই। এক্ষেত্রে দ্রুততম সময়ে ওষুধ সামগ্রী পাঠাতে আমাদের সামর্থ্যের মধ্যে সম্ভব সব চেষ্টাই করব।
দীর্ঘ দিনের পরিক্ষিত বন্ধু প্রতীম দেশ যুদ্ধাহত ফিলিস্তিনে জরুরী ভিত্তিতে জীবন রক্ষাকারী ওষুধ পাঠাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Advertisement
Advertisement

