দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 71563

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (71563, 'post_views_count', '0')

0

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।

Advertisement

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন এমপি; আব্দুস সালাম মুর্শেদী এমপি; এম. ইমরান ইকবাল (চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি), স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরী। এছাড়াও স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক এবং কনসালট্যান্ট এম. শহীদুল ইসলাম অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল, ২০২৩ সালের প্রথম অর্ধ বছরের সাফল্যের জন্যে ব্যাংকের শাখা প্রধান এবং আঞ্চলিক প্রধানগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাফল্যের এই প্রবণতা ২০২৩ সালের দ্বিতীয় অর্ধেও ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের এমডি এবং সিইও, এম রিয়াজুল করিম, এফসিএমএ, ২০২৩ সালের শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরও এগিয়ে নিতে টেকসই এবং নীতিগত সেবা প্রদানে সবাইকে আহ্বান জানান।

সম্মেলনে অংশগ্রহণকারী সকল শাখা প্রধান, আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, ২০২৩ সালের প্রথম অর্ধ বছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২২ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here