হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন: কেউ যদি তোমাদেরকে বলে যে, রাসূলুল্লাহ (সা:) দাঁড়িয়ে প্রশ্রাব করতেন তবে তোমরা তা সত্য বলে বিশ^াস করবে না। কেননা তিনি বসা ছাড়া প্রশ্রাব করতেন না। হযরত উমর (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) আমাকে দাঁড়িয়ে প্রশ্রাব করতে দেখে বললেন: হে উমর! দাঁড়িয়ে প্রশ্রাব করো না। এরপর আমি আর কখনও দাঁড়িয়ে প্রশ্রাব করিনি।
তিরমিযি শরীফের ১২ নং হাদিস।
