দশমিনায় সিইসির সার্ভার স্টেশন পরিদর্শন ঈদের পরে বিতরন হবে স্মাট কার্ড

0
940
ফয়েজ আহমেদ‍ঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলা আজ ৮জুন রোজ শুক্রবার সকাল সারে দশটায় গাড়ী বহর নিয়ে  সার্ভার স্টেশন(নির্বাচন অফিস) পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। এসময় তার সফর সঙ্গী হয়ে আসেন ডিজি মোস্তোফা ফারুক, এডিসি রেভিনিউ মোঃ মামুনুর রশিদ,এসপি সার্কেল হাফিজুর রহমান,জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,শাখাওয়াত হোসেন শওকাত,উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, দশমিনা থানা অফিসার ইন চার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড,ইকবাল মাহামুদ লিটনসহ স্থানীয় সংবাদিকবৃন্দ।
এসময় সিইসি সার্ভার স্টেশনে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং অফিসের যাবতীয় বিষয় খোজ খবর নেন। এর এক পর্যায় দশমিনা গলাচিপার স্মার্ট কার্ড বিতরনের আলোচনা করা কালে তিনি বলেন,ঈদের পরেই বিতরন করা হবে। প্রশ্ন উত্তর পর্বে দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ভোটারদের তালিকা সংশোধনে নানা জটিলতার বেশ কিছু চিত্র তুলে ধরেন এবং এর জন্য যতদুর সম্ভব সহজ শর্তে তা জনগণ করতে পাড়েন সে লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে কাজ করার লক্ষ্যে দশমিনা সার্ভার স্টেশনের জনবল বাড়ানোর জোড় দাবী জানান। এ ক্ষেত্রে ডিজি মোস্তোফা ফারুক সহজে প্রসংগটি এরিয়ে যেতে চাইলেও এ্যাড,শাখাওয়াত বলেন, এ বিরম্ভনায় আমি নিজেই ভুক্তভোগী। সে ক্ষেত্রে একটি বছর অতিবাহিত হলেও এখনও তার সঠিক সুরাহা হয়নি,তবে সাধারন জনগনের ভোগান্তি সহজেই অনুমেয়। এদিকে দশমিনা প্রেস ক্লাবের সভাপতি রিপন কর্মকারের ন্যাশনাল আইডিতে কোন ভুল পরিলক্ষিত না হলেও সার্ভার স্টেশনের ডাটায় বাবার নাম অলৌকিক ভাবে পরিবর্তন হয়ে বসে আছে। নামের বানান ভুলসহ বয়সে রয়েছে অনেক ত্রুটি। যা সংশোধন করতে, ঐ সকল ভুক্তভোগিদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। নাম সংশোধন,ছবি পরিবর্তন সহ অনেক সমস্যা বিষয় নিয়ে আলোচনা করেন দশমিনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাড, ইকবাল মাহামুদ লিটন, আহামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলীয় দাবী লেবেল প্লেইন ফিল্ড, তৈরীতে ইসির ভুমিকা শীর্শক ,সাংবাদিক ফয়েজ আহমেদের প্রশ্নের কোন জবাব এই মুহুর্তে নয়,বলে জানান,সিইসি কেএম নুরুল হুদা।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here