দশমিনায় বুড়াগৌরাঙ্গ – তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান আটক ১৭

0
603
দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদীতে গতকাল ২৩ অক্টোবর দিবাগত রাতে নৌ পুলিশ হাজীর হাট ও দশমিনা মৎস্য বিভাগের যৌথ অভিযান চলা কালে তেঁতুলিয়ার দক্ষিন পূর্ব সিমানায় চরহাদী চরশাহজালাল খালে ইলিশ লুটেরা চক্রের ১৭ সদস্যকে আটক করে।
এসময় তাদের কাছে থাকা ২০০০মিটার অবৈধ কারেন্ট জাল ও ০৮ কেজি মা ইলিশ এবং একটি ফিসিং বোট জব্দ করা হয় বলে জানান দশমিনা হাজীর হাট নৌ পুলিশ ফাঁড়ি ইন চার্জ এস আই সোহাগ,দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার। আটককৃতরা হচ্ছে- রনগোপালদী ইউনিয়নের পূর্ব রনগোপালদী মৌজার কাশেম খার ছেলে  জাহাঙ্গীর( ২০),  অজেত মুন্সির ছেলে  ইব্রাহীম মুন্সি(২৮),  শাহআলম খার ছেল  সাইফুল (২৭),  মান্নান মুন্সির ছেলে রেজাউল(২৬), আজিজ মুন্সির ছেলে   নুরুল ইসলাম(৩) মোস্তফা মোড়লের ছেলে রাসেল মোড়ল(২০)  আলতাফ হাওলাদারের ছেলে, সাায়েম(২৩),  পিতা ঐ সোহাগ(১৮), শহিদুল মোড়লের ছেলে জহিরুল(২৯), , কাশেম হহাং ছেলে বেল্লাল হাং(২৬) নজির হাং ছেলে সাসুদ(২০),পিতা ঐ ছেলে মামুন(২২),মোস্তফা মোড়লের ছেলে  রেজাউল ইসলাম(২৮) জাহাঙ্গীর খার ছেলে  মিরাজ খা(২০) মনির প্যাদার ছেলে  সবুজ প্যাদা(২০), শহিদুলের ছেলে জাহিদ(১৫) এবং আলমগীর প্যাদার ছেলে ওবায়দুল(১৩)।  এদের প্রত্যেককে ১৯৫০ সনের মৎস্য সংরক্ষণ আইনের ৪,৫(১) ধারার বিধান মতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।এদের মধ্যে  বয়স বিবেচনায় ওবায়দুলকে ৫০০০টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড,এবং বাকী ১৬ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন দশমিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here