দশমিনায় বজ্রপাতে একজনের মৃত্যু আহত ২

0
951
ফয়েজ আহমেদ‍ঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনুয়নের  আজ বেলা ১১টার সময় খেয়া পাড়ের সময় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারায় রিফাত। এসময় আহত হয় সঙ্গী জসিম ও খেয়ার মাঝি সেরাজুল। প্রতক্ষ্যদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীপুর – পশ্চিম আলীপুরা নদী খেয়া পারাপারের সময় মাঝি সেরাজুলের খেয়ায় চরে পাড়াপার হচ্ছিল ঐ দুইজন। ইউনুচ মাতব্বরের ছেলে রিফাত (২৮) ও রসিদ খানের ছেলে জসিম (৩০)। এসময় হঠাৎ বজ্রপাতের শব্দ। আক্রন্ত হয়ে ০৩ জনই লুটিয়ে পড়ে  নৌকায়। পরে আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত্যু ঘোষণা করেন। সেরাজুল (৪০) ও জসিম চিকিৎসারত রয়েছেন।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here