দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি। যে দিকে দু’চোখ যায় ,শুধুই সোনালী ধানের বিপুল সমারোহ। এ যেন বিধাতার এক অপূর্ব দান। দৃস্টি নন্দন সোনালী ধানের ছরার গাতনীতে যেন অদৃশ্য হয়েগেছে সবুজ পাতাগুলো ।
এ অবস্থা বজায় থাকলে, কৃষকরা ঘুরে দাড়াতে পারবে বলে মনে করেন, আলীপুরের কৃষক মোঃ আলতাফ হোসেন, আলেফ খা, দশমিনার আঃ লতিফ ফকির, মোচলেম উদ্দিন, বাঁশবাড়ীয়ার মোঃ মিরাজ খান, ছোহরাব হোসেন , বেতাগী সানকিপুরের আঃ নোমান মাষ্টার, বহরমপুরের মোঃ সোলায়মান মল্লিকসহ আরো অনেকে। এমর্মে দশমিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বনি আমিন খান বলেন, উপজেলায় মোট ১৮ হাজার ৫০০ শত হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৫০ হেক্টর জমিতে উফসী জাতের ধান আবাদ করা হয়েছে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় এবং কৃষকরাও যথা সময় সার কীটনাশক ব্যাবহার করতে পেরেছে,এ ছাড়াও কৃষি বিভাগের সদস্যদের নিবির পর্যবেক্ষন অব্যাহত থাকায় চলতি আমন ফসলের বাম্পার ফলন হয়েছে বলে আমার বিশ্বাস।

