নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভুলতা ফ্লাইওভার ব্রিজ পরিদর্শনে এসে আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স অবস্থনে রয়েছে। অন্যায় অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগের শীর্ষ পদে রদবদল নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বাধ্যতামূলক ভাবে পদত্যাগ করানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেতু মন্ত্রী নবনির্মিত ভুলতা ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখে বলেন, ৩৭৫ কোটি টাকা ব্যয়ে চার লাইন বিশিষ্ট ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে।
জনদূর্ভোগ এড়াতে ফ্লাইওভারটি খুলে দেওয়া হলেও প্রধানমন্ত্রী সুযোগ অনুযায়ী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন-অর রশীদ সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।

