‘দম বন্ধ হয়ে যাচ্ছে ’ বলেছিলেন ভিকারুননিসার শিক্ষক ও তাঁর মেয়ে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 78672

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (78672, 'post_views_count', '0')

0

মা, মেয়ে ও ছেলে একসঙ্গেই ছিলেন। কাজ শেষে মা-মেয়ে ঢোকেন বেইলি রোডে বহুতল ভবনে থাকা ‘কাচ্চি ভাই’
নামের খাবারের দোকানে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় ছেলে সেখানে না গিয়ে বাসায় ফেরেন। বহুতল
ভবনটিতে আগুন লাগলে মা-মেয়ে পরিবারের কাছে জরুরি বার্তা পাঠান। দম বন্ধ হয়ে যাচ্ছে জানিয়ে তাঁরা তাঁদের
বাঁচানোর জন্য আকুতি জানিয়েছিলেন। এই আগুনের ঘটনায় মা-মেয়ে দুজনই মারা গেছেন।
মা লুৎফুন নাহার করিম লাকী রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রভাতি শাখার জ্যেষ্ঠ শিক্ষক
ছিলেন। তাঁর মেয়ে জান্নাতিন তাজরী নিকিতা বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়তেন। দুজনের মৃত্যুর তথ্যের সত্যতা
নিশ্চিত করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সাততলা ভবনটিতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ৪৬ জনে।
ভবনটির দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া
ওপরের তলাগুলোতে রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়
হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

Advertisement

পরিবারের বরাত দিয়ে আজ শুক্রবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী
জানান, লুৎফুন নাহারের এক মেয়ে, এক ছেয়ে। তাঁর স্বামীর নাম মহিউদ্দিন খোকন। তিনি ব্যবসায়ী। তাঁদের বাসা

কেকা রায় চৌধুরীর তথ্যমতে, লুৎফুন নাহার ২০১০ সাল থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে
আসছিলেন। তিনি নবম-দশম শ্রেণিতে হিসাববিজ্ঞান পড়াতেন। তাঁর মেয়ে নিকিতা এই শিক্ষাপ্রতিষ্ঠানেরই সাবে ক
শিক্ষার্থী ছিলেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়তেন। আর লুৎফুন নাহারের ছেলে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
দিচ্ছেন। আজ শুক্রবার তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা।
কেকা রায় চৌধুরী বলেন, পরিবারটির সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, গতকাল রাতে চিকিৎসক
দেখানো শেষে লুৎফুন নাহার তাঁর দুই ছেলেমেয়ে নিয়ে ফিরছিলেন। ফেরার পথে লুৎফুন নাহার ও তাঁর মেয়ে বেইলি
রোডের বহুতল ভবনটিতে থাকা ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকানে ঢোকেন। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি
পরীক্ষা থাকায় ছেলে আর সেখানে যাননি। ছেলে বাসায় ফেরেন। পরে ভবনটিতে আগুন লাগলে মা-মেয়ে পরিবারের
সদস্যদের কাছে বার্তা পাঠান। বার্তায় তাঁরা দম বন্ধ হয়ে যাচ্ছে জানিয়ে বাঁচানোর জন্য আকুতি জানিয়েছিলেন।
শিক্ষক লুৎফুন নাহারের মৃত্যুতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here