দম্পতিকে দেয়া হবে গণসংবর্ধনা

0
623

আগামী ৩০ ডিসেম্বর লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল ও কাজী সেলিনা ইসলাম এমপিকে কেরোয়া ইউনিয়নে গণ-সংবর্ধনা দেয়া হবে। গতকাল ২৫/১১/১৯ তারিখ কেরোয়ার সাধারণ জনগন ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংসদ প্রতিনিধি কাজী জামশেদ কবীর বাক্কিবিল্লাহর মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ‘১৮ ইং তারিখে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থন নিয়ে কাজী শহিদ ইসলাম পাপুল সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে তাঁরই সহধর্মিনী কাজী সেলিনা ইসলাম সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে বিগত এক বছরে তাঁরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

পুরো বছর জুড়ে তাঁরা সরকারী এবং ব্যক্তিগত তহবিল থেকে লক্ষীপুর-২ তথা রায়পুরের প্রত্যেকটি ইউনিয়নে দলমত নির্বিশেষে ব্যাপক উন্নয়ন করেন। এজন্য তাঁর জন্মস্থান কেরোয়ার সর্বস্তরের জনগন সন্তুষ্ট হয়ে এমপি কাজী শহিদ ইসলাম পাপুল ও তাঁর সহধর্মিণী কাজী সেলিনা ইসলাম এমপিকে গনসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত দেন। তারই আলোকে আগামী ৩০ ডিসেম্বর এমপি যুগলের এক বছর পুর্তি উপলক্ষে সর্বস্তরের জনগনের উদ্যোগে কেরোয়ায় এক গনসংবর্ধনার আয়োজন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here