গত ১৭ ডিসেম্বর দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলা প্রযোজিত নাটক “বই পোকার পাঠাগার” মঞ্চস্থ হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষন থিয়েটার হলে। এই নাটকে দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলার বেশ কয়েকজন শিশু সুযোগ পেয়েছে। দীর্ঘ ৩ মাস অভিনয় কর্মশালার মাধ্যমে শিশু শিল্পী নির্বাচিত হয়। অপুর্ব কুমার কুন্ডুর লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলার পরিচালক আবু আজাদ। নির্বাহী প্রযোজক ইকবাল হাফিজ। এই নাটকে শিশুদের সৃজনশীল বই পড়া এবং পাঠাগারে যেয়ে বই পড়ার গল্প উপস্থাপন করা হয়েছে। শিশুদের এই নাটকে অভিনয় করেছে শিশু শিল্পী তানিশা, ইনিশা, অন্তি, সোহা, অন্যা, নাদিয়া, নদিয়া, অপু, হামীম, অর্পিতা, ইশাল ও লাইব্রেরিয়ানের ভুমিকায় অভিনয় করেছেন দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক ও এই নাটকের নির্বাহী প্রযোজক ইকবাল হাফিজ।

