‘দঙ্গল-কন্যা’ জাইরা এবার শ্লীলতাহানির শিকার হলেন

0
575

ভিস্তারা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হন জাইরা ওয়াসিম। ‘দঙ্গল-কন্যা’ জাইরা ওয়াসিমকে চলচ্চিত্রে বড় বড় ছেলেকে পর্যন্ত কুস্তির ময়দানে ধরাশায়ী করতে দেখা যায়। পর্দায় কেউ উল্টোপাল্টা কথা বললে কিলঘুষি মেরে দেন তিনি। বাস্তবে সেই অভিনেত্রীই গতকাল শনিবার ফ্লাইটে শ্লীলতাহানির শিকার হন। কিশোরী

Advertisement

এই তারকা ভিস্তারা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে পাশের যাত্রীর দ্বারা শ্লীলতাহানির শিকার হন। গতকাল রাতে এই ঘটনা ঘটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ভিডিও প্রকাশ করেন জাইরা। ভিডিওতে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ‘সিক্রেট সুপারস্টার’ ছবির এই তারকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ১৭ বছর বয়সী শিল্পী জাইরা ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘আমি দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলাম। পাশে বসা মধ্যবয়স্ক এক যাত্রী আমার সেই দুই ঘণ্টার যাত্রাকে অসহনীয় করে তোলে। আমি তার কাণ্ড ভিডিওতে রেকর্ড করে রাখতে চেয়েছিলাম, কিন্তু ফ্লাইটের অভ্যন্তরে আলো কম থাকায় পরিষ্কার ফুটেজ পাইনি।’ জাইয়া ওয়াসিম বলেন, ‘রাতে ফ্লাইটের ভেতর আলো কম থাকার কারণে লোকটি আমাকে আরও বেশি বিরক্ত করার সুযোগ পায়। সে প্রায় ৫ থেকে ১০ মিনিট ধরে আমার ঘাড়ে হাত দিতে থাকে। খারাপ উদ্দেশ্য নিয়ে লোকটি বারবার তার পা আমার গা ঘেঁষে ওপর নিচ করে। কেবিন ক্রুর কাছে অভিযোগ করেছি, কিন্তু তাঁরা আমার সাহায্যে এগিয়ে আসেননি। কেবিন ক্রুদের বলেছি, আপনারা এভাবেই নারী যাত্রীদের সেবা দেন?’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here