দগ্ধদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51921

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51921, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ঘটনার সবশেষ অবস্থা সাংবাদিকদের জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

Advertisement

সামন্ত লাল সেন বলেন, আপনারা জানেন ২৬ জন দগ্ধ এখান ভর্তি রয়েছে। এখন যারা আছে সবারই মেজর বার্ন হয়েছে। কারোরই বার্ন ৫০ শতাংশের নিচে না।

তিনি আরও বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়েছিলেন। তিনি দগ্ধদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা করেছি। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।

ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। সবার অবস্থাই খারাপ। বেশিরভাগেরই ৮০-৯০ শতাংশ বার্ন। অনেকের শ্বাসনালী পুড়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

মারা যাওয়া ১১ জন হলো-  ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮) কুদ্দুস ব‌্যাপারী (৭০), জামাল (৪০)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here