দক্ষিণ কুমিল্লা ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজাহান সাজুর ইন্তেকাল

0
651

খোরশেদ আলম: দক্ষিণ কুমিল্লা ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ইন্তেকাল করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন সকালে লাকসাম নশরতপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে দৌলতগঞ্জ এতিমখানা কবরস্থানে তাকে দান করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে শাহজাহান সাজুর বয়স হয়েছিল ৪৫ বছর। জীবদ্দশায় তিনি রাজনীতি, সমাজসেবা ও প্রিন্ট মিডিয়ায় সম্পৃক্ত ছিলেন। দাম্পত্য জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। মৃত্যুকালে তিনি পিতা, ৩ ভাই, ৬ বোন, স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

মরহুম শাহজাহান সাজুর জানাযার নামাজে পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার,

পৌর বিএনপির সভাপতি আবুল হাশেম মানু, সাবেক উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ, বিএনপি নেতা ডা. নুর উল্লাহ রায়হান, ব্যবসায়ী জয়নাল আবেদীন সহ স্থানীয় রাজনীতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here