দক্ষিণখাণ এলাকা থেকে ইয়াবাসহ আটক ২

0
953

রাজধানীর দক্ষিণখান গাওয়াইর স্কুল রোড ব্যাংক কলোনির এক বাসা থেকে ইয়াবা সহ রেজা (২২) ও হাজি ক্যাম্প মুক্তিযোদ্ধা মার্কেট এলাকা থেকে বিকাল ৪ টার দিকে আবির (১৮) কে আটক করে দক্ষিণখান থানা পুলিশ।

Advertisement

 

গোপন সুত্রের ভিত্তিতে দক্ষিণখান থানার এএসআই মিজানের নেতৃত্বে ১৯ ফেব্র‍ুয়ারি পর্যন্ত বেলা ২ টার দিকে গাওয়াইর স্কুল রোড রেজার বাসায় অভিযান চালিয়ে তার নিকট থেকে হাতেনাতে ৩০ পিছ ইয়াবা সহ রেজাকে আটক করে। সূত্রে জানতে পারা যায় রেজা ইতোমধ্যে রেজা ৭/৮ মাস আগেও  ইয়াবা নিয়ে দক্ষিণখান থানার পুলিশের কাছে ধরা পরে এবং  কিছু দিন পরে জামিনে ছাড়া পেয়ে আবার এলাকায় ইয়াবার ব্যবসা শুরু করে যার কারনে দক্ষিখান এলাকার যুব সমাজ ধবংশের পথে।

এদিকে সূত্রে জানতে পারা যায় বিকালে আবিরের কাছে ১০০ পিছ ইয়াবা সংগ্রের অর্ডার ছিলো কিন্তু তাকে গ্রেফতার করার সময় পুলিশ ৫০ পিছ ইয়াবা সহ তাকে আটক করে। এ বিষয়ে দক্ষিণখান থানার এসআই মিজান সাংবাদিকদের বলেন প্রকৃত ইয়াবা ব্যবসায়িরা ধরা ছোয়ার বাহিরে থেকে গেলেও তাদেরকে আমরা সনাক্ত করার চেষ্ঠা করছি অচিরেই  ইয়াবা ব্যবসার সাথে জড়িত মুল হোতাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন ইয়াবা মরন নেশা  আর এ নেশার পক্ষে কোন আপষ নেই। রেজা ও আবিরকে ইয়াবাসহ আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here