থাই বাণিজ্যমেলা উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী থাইল্যান্ডে রপ্তানি বৃদ্ধি করতে এফটিএ করা হচ্ছে

0
610

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, থাইল্যান্ডে রপ্তানি বৃদ্ধি করতে এফটিএ স্বাক্ষর করা হচ্ছে। উভয় দেশ এ বিষয়ে কাজ করছে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশ এবং থাইল্যান্ড এফটিএ স্বাক্ষর করবে। এ মহুর্তে থাইল্যান্ড বাংলাদেশকে ৬৯৯৮টি পণ্য রপ্তানিতে ডিউটি ফ্রি সুবিধা প্রদান করছে।

Advertisement

 

উভয় দেশের বাণিজ্যের পরিমান প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। ইতোমধ্যে পাটজাত পণ্য এবং তৈরী পোশাক রপ্তানিতে ডিউটি ফ্রি অথবা ন্যুনতম ডিউিটি সুবিধা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে কিছুদিন আগে ঢাকায় অনুািষ্ঠত জয়েন্ট ইকোমিক কমিশনের মিটিং-এ এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জনানো হয়েছে। থাইল্যান্ড বিষয়টি বিবেচনার আশ^াস দিয়েছে। এর ফলে উভয় দেশের বাণিজ্য ব্যবধান অনেক কমে আসবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর পর্যটন, চিকিৎসা সেবা গ্রহণ এবং ব্যবসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফর করেন। এ ক্ষেত্রে ভিসা পদ্ধতি সহজ করা থাই কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। বাণিজ্য সুবিধা বৃদ্ধি করা হলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে।

বাণিজ্যমন্ত্রী আজ (২৩ এপ্রিল) ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকাস্থ রয়েল থাই এ্যাম্বাসি আয়োজিত ৪দিন ব্যাপী “ থাইল্যান্ড উইক-২০১৮” নামে বাণিজ্য মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ সফল ভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ২০২১ সালে ডিজিটাল মধ্য আয়ের দেশে পরিনত হবে। উন্নয়নশীল দেশে পরিনত হবার জন্য প্রয়োজনীয় তিনটি সেক্টরে সফল ভাবে যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আমরা আগামী ২০২৪ সালে পূর্নাঙ্গরুপে উন্নয়নশীল দেশে পরিনত হবো। বাংলাদেশ অর্থনৈতিক সামাজিকসহ সকল ক্ষেত্রে সফল ভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

মেলায় থাইল্যান্ডের ৪৫টি কোম্পানি এবং বাংলাদেশের ২৮টি আমদানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় স্টলের সংখ্যা ৭৯টি। যন্ত্রাংশ, ইন্ডাষ্ট্রিয়াল পণ্য, হার্ডওয়্যার, ফলমূল, খাদ্যপণ্য, গৃহস্থলি পন্য, গিফ্ট এন্ড ডেকোরেটিভ পণ্য, স্টেশনারী, শিশুদের ব্যবহার্য্য পণ্য, তৈরী পোশাক, জুয়েলারী এবং সৈন্দর্য্য বৃদ্ধির বিভিন্ন পণ্যসহ প্রায় ১৮ ক্যাটাগরির পন্য বিক্রয় ও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়। থাইল্যান্ড উইক-২০১৮ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এবং প্রতিদিন সাকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য থোলা থাকবে।

ঢাকাস্থ রয়েল থাই এ্যাম্বাসেডর মিস পানপিমোন সোয়ানাপঙ্গস (চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব )-এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ থাই এ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর(কমার্সিয়াল) বক্তব্য রাখেন। উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী মেলা ঘুরে দেখেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here