ত্রানের চাল আত্মসাৎ করলেন চেয়ারম্যান

0
197

পাইকগাছায় ত্রাণের চাল আত্মসাৎ করায় চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

মোঃ রিয়াজ উদ্দীন, খুলনাঃ-
————————————–
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নং গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে কেরুর বিরুদ্ধে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের বরাদ্দকৃত ১২ মেঃ টন চাউলের মধ্যে ০৭ টন চাউল বিতরণ না করে আত্বসাত করার অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাইকগাছা উপজেলা পরিষদ থেকে সর্বমোট ১২ মেঃ টন চাউল বরাদ্দ হয়। যা গত ০৩/০৬/২৪ ইং তারিখে পর্যায়ক্রমে ২মেঃ টন ও ৫ মেঃ টন এবং সর্বশেষ ১৩/০৬/২৪ ইং তারিখে ৫ মেঃ টন চাউল অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে (কেরু) উত্তোলন করেন এবং উক্ত চাউল ঈদের আগেই বিতরণ শেষ করার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান স্বজনপ্রীতি দেখিয়ে নিজের পরিচিত লোকদের মাঝে ৫ মেঃ টন চাউল বিতরণ করেন কিন্তু বাকি ০:৭ মেঃ টন চাউল কোথায় রেখেছেন তার কোন হিসাব নেই। তাছাড়াও তিনি অত্র অঞ্চলের মানুষের সরকারি বিভিন্ন অনুদান থেকে বঞ্চিত করার পাশাপাশি নারী কেলেঙ্কারিতেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। কোন কিছুর তোয়াক্কা না করে খেটে খাওয়া মানুষকে পুঁজি করে তিনি কৌশলে হাতিয়ে নিচ্ছেন টাকা। সর্বশেষ গত ২০/০৬/২৪ ইং তারিখে সকল দপ্তরে খোঁজাখুঁজির পরও কোন তথ্য না পাওয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণের ত্রাণের আত্বসাতকৃত উক্ত ০৭ মেঃ টন চাউল ফেরত পেতে ইউপি সদস্য আক্তার হোসেন, বিকাশ চন্দ্র মন্ডল সহ রমেশ চন্দ্র বর্ধন একত্রে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে কেরু বলেন, ঈদে এত চাউল বিতরণ করার তিনি সময় পাননি। অবশিষ্ট চাউল গুদামে রয়েছে শীঘ্রই বিতরণ করবো। এ বিষয়ে গড়ইখালী ইউনিয়ন পরিষদ সচিব জি এম ইরশাদ হোসেন এর ০১৯১২৬৫৭১৫৬ নাম্বারে বার বার কল দেয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। চাউল আত্মসাতের এমন নেক্কারজনক ঘটনায় অত্র ইউনিয়নের জনগণের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানান, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান যেকোনো উপায়ে চাউল আত্বসাতের ঘটনাটি ধামাচাপা দিতে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উক্ত ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাই। আত্বসাতকৃত ত্রাণের চাউল উত্তোলনের ব্যাপারে পাইকগাছা উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান তার বরাদ্দকৃত ১২টন চাউল যথা সময়ে ঈদের পূর্ব মুহূর্তে সম্পূর্ণ উত্তোলন করে নিয়েছেন। তারপর উক্ত চাউল জনগণকে বিতরণ করছেন কিনা সে সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মুঠোফোনে বলেন, চেয়ারম্যান এর বিরুদ্ধে চাউল আত্বসাতের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে এটা নিশ্চিয় ঘৃণিত কাজ। এখানে অভিযোগটি প্রশাসনিক সংশ্লিষ্টদের তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া জরুরি। চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে কেরুর বিরুদ্ধে চাউল আত্বসাতের বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন মুঠোফোনে বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাউল আত্বসাতের লিখিত অভিযোগ পেয়েছি  এ বিষয়ে কাজ করছি। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here