ত্রাণ বিতরণে অনিয়ম এবং খাদ্যে ভেজাল কারীদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দেন-প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

1

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 37135

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (37135, 'post_views_count', '0')

0

কামরুল হাসান রুবেলঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান হুশিয়ার করে বলেন, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে সাভার উপজেলায় মাসিক আইন শৃক্সখলা কমিটির সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমানে সারাদেশে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে একাজে কোন সংশ্রিষ্ট কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন রমজান মাসে কেউ খাদ্যে ভেজাল দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি আরও বলেন দেশে এখন কোন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নেই এদেশে আর কখনও জঙ্গিবাদ সৃষ্টি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
মাসিক আইন শৃক্সখলা কমিটির সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here