ত্রাণের চাল বিক্রির অভিযোগ,দুমকিতে ইপি চেয়ারম্যানসহ দুই সদস্য বরখাস্ত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 53811

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (53811, 'post_views_count', '0')

0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ত্রাণের চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: জাফর উল্লাহসহ দুই ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও মো: জাহিদুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

Advertisement


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত আদেশে ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাফর উল্লাহ, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো: জাহিদুল ইসলামকে গত ১৯অক্টোবর থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেন।


ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ ও দুই ইউপি সদস্য যোগসাজসে হতদরিদ্রদের জন্যবরাদ্দকৃত সরকারী চাল আত্মসাৎপূর্বক কালো বাজারে বিক্রির অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪এর ২৫(১)/২৫(খ) ধারায় দুমকি থানায় ০১/৭৯ নং মামলা রুজু হওয়ায় জেলা প্রশাসক, পটুয়াখালীর সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১৯ অক্টোবর ২০২০ তারিখের ১১১৩ স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। একই আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯এর ৩৪(৪) (খ)(ঘ) ধারার অপরাধে কেন তাদেরকে চুড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।


উল্লেখ্য, গত ৫অক্টোবর মুরাদিয়া ইউনিয়ন পরিষদ গুদাম থেকে আত্মসাৎকৃত ত্রাণের চাল বিক্রি ও অটোবাইক যোগে পাচারকালে স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলে ও উপজেলা নির্বাহি কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে দুমকির ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান তাৎক্ষনিক ঘটনাস্থলে হাজির হন ও ১৫বস্তা ত্রাণের চাল জব্দ করেন। এব্যাপারে ওইদিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও দু’সদস্য পালাতক রয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here