তোষামোদী উপহার ফিরিয়ে দিলেন প্রতিমন্ত্রী

0
516

অবি ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের বাসায় ট্রাক ভর্তি করে উপহার নিয়ে গিয়েছিলেন সিলেট গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।

Advertisement

কিন্তু সেই উপহার ফিরিয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় গিয়েছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ইমরান আহমদ।

প্রতিমন্ত্রীকে খুশি করতে বুধবার রাতে তার বাসায় ট্রাক ভর্তি বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠান ওসি মো. আব্দুল জলিল। সকালে ঘুম থেকে ওঠে এই ট্রাক দেখে ক্ষুব্ধ হন ইমরান আহমদ। সাথে সাথেই তিনি খাদ্যসামগ্রীসহ ট্রাকটি ফেরত পাঠান ওসির কাছে।

ইমরান আহমদ এ ব্যাপারে বলেন, আমি কখনই কোনো উপহার গ্রহণ করি না। সে (ওসি) না জেনেই এগুলো পাঠিয়েছিলো। ফলে আমি তা ফিরিয়ে দিয়েছি। কিন্তু গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল উপঢৌকনের ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here