অপরাধ বিচিত্রা : যে খাদ্য গ্রহণ করে মানুষ জীবন ধারণ করে তাতে নির্দ্বিধায় ভেজাল মিশ্রণ করে মানুষের চরম সর্বনাশ সাধন করে যাচ্ছে । সমাজে ভালো-মন্দ মানুষের ভাল-মন্দের ইচ্ছার উপর নির্ভর করে । কিন্তু অর্থলোভী লালসার ফল মানব জীবনের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা বর্তমান সমাজে খাদ্য-দ্রব্যে ভেজালের মিশ্রণে প্রতীয়মান হচ্ছে । নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে রংপুরের বিভিন্ন স্থানে গড়ে তোলা হচ্ছে অবৈধভাবে খাদ্য-দ্রব্য তৈরির বিভিন্ন বেকারী কারখানা । এসব বেকারী গুলোতে তৈরি হচ্ছে নোংরা পরিবেশে খাদ্য-দ্রব্য । এই খাদ্যদ্রব্য নানান প্রকার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে বিক্রয় করে আছে বেকারীর মালিকরা । এসব কারখানা গুলোতে নেই কর্তৃপক্ষের লাইসেন্স বা বি,এস,টি,আই এর অনুমোদন ।
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ০৪ নং হারিয়ালকুটি ইউনিয়নের ডাংগীর হাট বাজার এলাকায় রুজি বেকারী নামে একটি কাচা মাটির উপর ঘর নির্মাণ করে নোংরা পরিবেশে একটি কারখানা গড়ে তুলেছে ।
অনুসন্ধানে এলাকাবাসী জানায়, রুজি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য তৈরি হচ্ছে, কিন্তু খাদ্য-দ্রব্য তৈরীর আইন মানছে না ।
আইনের তোয়াক্কা না করে কারিগররা হাতে পরছেনা গ্লোবস, মুখে পরছেনা মাস্ক ও পোশাক । খালি হাতে ময়দানসহ খাদ্য-দ্রব্য প্রস্তুত করতে গিয়ে ভিতরে প্রচন্ড গরমে কারিগরদের শরীরের ঘাম মিশে যাচ্ছে খাদ্য-দ্রব্যের সাথে ।
এ বিষয়ে রুজি বেকারীর মালিক মঞ্জুরুল ইসলাম জানান প্রশাসনকে ম্যানেজ করেই তিনি নোংরা পরিবেশে খাদ্য-দ্রব্য তৈরি করে বিক্রয় করে যাচ্ছেন । তাই বলার মত কেউ নেই । বি, এস, টি, আই ও ট্রেড লাইসেন্স এর কোনো প্রয়োজন নেই আমার কারখানায় ।
স্থানীয়রা আরো জানান, প্রশাসনের নজরদারি না থাকায় গড়ে তোলা হচ্ছে অবৈধভাবে খাদ্য-দ্রব্যের কারখানা । নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে পাউরুটি, কেক, বিস্কুট সহ বিভিন্ন জাতের খাদ্যদ্রব্য ।

