তেঁতুলিয়ায় রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

0
475

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় মিন্টু (৩৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের মাগুরা এলাকায় উক্ত ঘটনাটি ঘটে।
নিহত মিন্টু একই এলাকার ফজল হকের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তার মা আনোয়ারা বেগম বাড়ির বাইরে যাওয়ায় মিন্টু বাড়িতেই ছিল। সন্ধ্যায় তার মা বাড়িতে ফিরে ছেলেকে বিছানার পাশে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন।

Advertisement


এতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিযে গেলে কর্ত্যবরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ জানান, ওই যুবকের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় হালকা রশির দাগ পাওয়া গেছে।
অতঃপর ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here