তুরাগ নদীতে ট্রলার ডুবি নিখোঁজ প্রায় ১৩ জন

0
567

কামরুল হাসানঃ আশুলিয়ায় তুরাগ নদীতে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাএীবাহি ট্রলার ডুবি নিখোঁজ রয়েছে ১৩ জন যাএী।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
শুক্রবার রাতে আশুলিয়ার রুস্তমপুর তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisement

স্হানীয়রা জানান,সন্ধ্যায় তুরাগ নদীর গুদারাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুর যাচ্ছিল। যাএী বাহি ট্রলারটি তুরাগ নদীর মাঝখানে পৌঁছালে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি বালুবোঝাই ট্রলার যাএীবাহি ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা নারী পুরুষ ও শিশুসহ সবাই নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ১২ জনকে দ্রুত উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসলেও এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে।পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয়রাও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here