তুরাগে ধউর এলাকার মাদক সম্রাট সোহেল

0
549

মো: শাহজাহান হাসান: রাজধানীর তুরাগ থানাধীন ধউর বেড়িবাঁধ এলাকায় মাদক সম্রাট সোহেলের অবৈধ মাদকদ্রব্যের বেচাকেনার মাত্রা দিন দিন বেড়েই চলছে। গত ৩১ জানুয়ারি ২০২২ ইং১২ নং পৃষ্ঠায় মাদকসম্রাট সোহেলের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হলে আমাদের  অপরাধ বিচিত্রার সাংবাদিকদের সাথে খারাপ আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করে সোহেলের সহযোগী সন্ত্রাসী প্রকৃতির ২ জন মাদক ব্যবসায়ী। এলাকাবাসী সূত্রে জানা যায় মাদক সম্রাট সোহেল পিতা মো:হারিস মিয়া তার ছোট ভাই জুয়েল সঞ্জয় সরকার পিতা: ভানু সরকার গ্রাম: আশুতিয়া তুরাগ থানার বাসিন্দা তাদের বিরুদ্ধে পুনরায় সংবাদ প্রকাশ করা হলে সরকার দলীয় ব্যক্তিবর্গ ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট জানিয়ে কঠোর পদক্ষেপ নেবে এবং সাংবাদিকদের অবস্থা খারাপ করে ফেলবে।

Advertisement

এতে করে বুঝা যায় এই মাদক সম্রাট সোহেল দলীয় রাজনৈতিক নেতা প্রশাসন মোটা অঙ্কের মাসোহারা পেয়ে তাহার কাছে জিম্মি হয়ে পড়েছে। এই মাদক সম্রাট সোহেলের ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ করার সাহস পর্যন্ত নেই। তারা বীরদর্পে বলে বেড়ায় ধউর ও এলাকার আশেপাশের বড় বড় রাজনৈতিক নেতা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্ত্রাসী বাহিনী এমনকি সাংবাদিকদের মোটা অংকের টাকা দিয়ে সব ধরনের অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে নিয়েছি।

আমাদের বিরুদ্ধে লেখালেখি করে সাংবাদিকরা কি করবে তাদের এক কাপ চা একটি রুটি একটি কলা দিলেই তারা চলে যায়। এই মাদক সম্রাট সোহেল ও তার সহযোগীরা সংঘবদ্ধ চক্রটি এখন বেপরোয়া হয়ে উঠেছে।

তাদের অত্যাচারে যুব সমাজ সচেতন মহল এবং স্কুলগামী ছাত্ররাও পর্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছে।  এই অপরাধীদের বিভিন্ন অপকর্মের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here