তিন সিলিন্ডার বিক্রেতাকে ১৬ হাজার টাকা জরিমানা

0
574

ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রি ও মূল্য তালিকা সঠিকভাবে না করার দায়ে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

 

সোমবার বিকেলে শহরের ঝিলটুলী ও কাঠপট্টি বাণিজ্যিক এলাকায় ৩টি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি হাসান মো. হাফিজুর রহমান টুটুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান টুটুল জানান, ফরিদপুর শহরের বিভিন্নস্থানে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এছাড়াও দোকানের তালিকার যে ন্যায্য মূল্য দেয়া হয়েছে তা নেয়া হচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতে ফরিদপুর শহরের বিভিন্ন গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের ঝিলটুলী এলাকায় টোটাল গ্যাস সিলিন্ডারের গায়ে মেয়াদ না থাকায় মেসার্স খান গ্যাস সাপ্লাই মালিক আব্দুল হাইকে ১০ হাজার টাকা, কাঠপট্টি এলাকার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স সততা এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ ও প্রতিটি সিলিন্ডারের দাম বেশি নেয়ায় ৩ হাজার টাকা ও মেসার্স গঙ্গা গ্যাস সাপ্লাই মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে কম ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৬ ও ৫১ ধারায় এ জরিমান আদায় করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here