তিন ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

0
1930

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বুধবার (১০ জুলাই) দুপুরে হোসেনপুর পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ড্রাগ সুপার ফোয়ারা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, বুধবার দুপুরে পৌর সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রির অপরাধে মের্সাস দুলাল ফার্মেসিকে ১০ হাজার টাকা, মের্সাস ইসলাম মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও মের্সাস কামাল মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here