তিনিই এ দেশকে উন্নত দেশ গড়তে নির্ঘুম দিন কাটাচ্ছেন : গণপূর্ত মন্ত্রী

0
520

উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনিই এ দেশকে উন্নত দেশ গড়তে নির্ঘুম দিন কাটাচ্ছেন। তিনি ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বলে বলেছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

Advertisement

তিনি বলেন, আর আমি তার একজন কর্মী হিসেবে বলছি ঘুষের কলঙ্কিত অর্থ যেন আমার পকেটে না আসে। আমি ঘুষ-দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাই না।

আমার-আপন ভাইও যদি কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত থাকে তবে তাকে ধরে পুলিশে দিবেন। আমার কথা বলে কেউ ঘুষ চাইলে তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিবেন।

রোববার জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের (বরিশাল জোন) আওতায় নাজিরপুর-শ্রীরামকাঠি জেলা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, অন্যের টাকা পকেটে ঢোকাতে আমাকে মানুষ ভোট দেয়নি। মানুষের ভাগ্য ও স্থানীয় উন্নয়নের জন্য মানুষ আমাকে ভোট দিয়েছেন।

তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যারা ঠিকাদারী করেন তারা খুব সুন্দরভাবে কাজ করবেন। কেননা অতীতের সব নিম্নমানের কাজ করার কথা ভুলে যান।

রোববার সকালে উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার সাহা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান ফুলু, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, পিরোজপুর সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন সাইফ প্রমুখসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন: রোববার দুপুরে মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে দেশ আজ ক্রীড়া অঙ্গনে এগিয়ে চলছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের খেলোয়াড়রা বেশ সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here