তিনজন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়

0
683

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুইজন। একটি পিকআপ ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

Advertisement

এরা হলেন- আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিন (৩৫)।  আহত গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়াকে (১৮) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি দেলোয়ার বলেন, ভোরে ভালুকা থেকে মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here