তিতাসে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

0
303

হালিম সৈকত তিতাস (কুমিল্লা) প্রতিনিধি। কুমিল্লার তিতাসে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে তিতাস থানা পুলিশ। 

Advertisement

গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সিয়াম নামে এক ইয়াবা কারবারীকে আটক করে। তার বাড়ি 

দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চর চারিপাড়া গ্রামে। তার বাবার নাম মোঃ আলম বেপারী। 

সে তিতাসের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতো। 

২৪ সেপ্টেম্বর সকালে তাকে কুমিল্লা কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিতাস থানার এসআই মোঃ আনিসুর রহমান বলেন, সিয়াম একজন প্রফেশনাল মাদক কারবারি। সে তিতাসের বিভিন্নস্থানে নিয়মিতভাবে মাদক সাপ্লাই দিয়ে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে মামলা রুজু করে কোর্টে চালান করা হয়েছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here