তিতাসে মাছিমপুর আর ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

0
196

হালিম সৈকত  কুমিল্লা: কুমিল্লার তিতাসে মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ রবিবার সকালে মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.আলম সরকার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন সহকারী  শিক্ষক মো.কবির হোসেন,সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল,সহকারী শিক্ষক আবদুল হাই মোল্লা,নারছিন আক্তার কণা,মোসামৎ সালমা আক্তার,সেলিম রেজা মাষ্টার,ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী ও কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.ইকবাল হোসেন বাবুল,অভিভাবক সদস্য জহিরুল ইসলাম পাশা,বিশিষ্ট সমাজ সেবক মো.হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আবদুল বাতেন সরকার রেনু মিয়া ভান্ডারী,স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো.মিজান সরকার,মো.নুরুজ্জামান,সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ রোজিনা আক্তার,মো.মজিবুর রহমান মেম্বারসহ স্কুলের অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here