তাড়াতাড়ি জুমু‘আর নামাযে হাযির হওয়া

0
352

হযরত আবূ হোরায়রা (রা:) হতে বর্ণিত তিনি বলেন যে, হযরত রাসূলে পাক (সা:) বলেছেন: কেউ যদি শুক্রবার দিন জানাবাতের (ফরয) গোসল করে ভোরে মসজিদে রওয়ানা হয়ে যায়, তবে সে যেন একটি উট কুরবানী করল। যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে গেল সে যেন একটি গাভী কুরবানী করল। যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে গেল সে যেন শিং ওয়ালা একটি মেষ কুরবানী করল। যে ব্যক্তি চতুর্থ মুহূর্তে গেল সে যেন একটি মুরগী কুরবানী (সাদকা) করল। যে ব্যক্তি পঞ্চম মুহূর্তে গেল সে যেন একটি ডিম কুরবানী (সাদকা) করল। পরে ইমাম যখন (সালাতের উদ্দেশ্যে) বের হন তখন ফেরেশতারা নামাযে হাযির হয়ে খুতবা শোনতে মশগুল হয়ে পড়েন।

Advertisement

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আবূ হোরায়রা (রা:) হতে বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৯৯)

(আমরা বেশি বেশি হাদীস পড়বো। অপরকে হাদীসের বাণী পৌছে দিবো। নিজে হাদীসের আমলগুলো করার চেষ্টা করবো।)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here