তাহিরপুরে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক,সহযোগীরা ধরাচোয়ার বাহিরে

0
1050

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ১৯০পিছ ইয়াবাসহ বড় আংগুরা বেগম(৩০) নামের এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে বিজিবি। কিন্তু তার সহযোগীরা রয়েছে ধরাচোয়ার বাহিরে। ওই মাদক সম্রাজ্ঞী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের ইসলাম মিয়ার স্ত্রী। গতকাল বুধবার দুপুর ২টায় সীমান্তবর্তী লাকমা গ্রামের পাহাড়ী ছড়ার পশ্চিমপাড় থেকে মাদক সম্রাজ্ঞী বড় আংগুরা বেগমকে ইয়াবা ও তার সহযোগী আজাদ মিয়াকে ১টি মোটর সাইকেলসহ আটক করা হয়। কিন্তু মোটর সাইকেলসহ সহযোগী আজাদ মিয়াকে ছেড়ে দিয়েছে বিজিবি। মোটর সাইকেল চালক আজাদ মিয়া একই ইউনিয়নের নতুন বাজার গ্রামের আফসার আলীর ছেলে। পুলিশ,বিজিবি ও স্থানীয়রা জানায়,জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার মহিষখোলা ইউনিয়নের গোলাপপুর গ্রামের তারা মিয়ার ছেলে ইয়াবা ডিলার সবুজ মিয়ার কাছ থেকে প্রতিদিনের মতো গতকাল বুধবার দুপুরে ইয়াবা নিয়ে মাদক সম্রাজ্ঞী বড় আংগুরা বেগম তার সহযোগী আজাদ মিয়াকে নিয়ে মোটর সাইকেল যোগে তাদের ব্যবসা কেন্দ্র দুধের আউটা গ্রামের যাওয়ার সময় বিজিবি তাদেরকে আটক করে। এব্যাপারে মাদক সম্রাজ্ঞী বড় আংগুরা বেগমের জমজ বোন ছোট আংগুরা বেগম বলেন,বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সোর্স জিয়াউর রহমান জিয়ার নিদের্শে আমার বোন বড় আংগুরা বেগম ইয়াবা এনেছে,কারণ জিয়াও আমাদের সাথে ইয়াবার ব্যবসা করে। বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার হোসেন আলী বলেন,ইয়াবাসহ আটককৃত মাদক সম্্রাজ্ঞী বড় আংগুরা বেগমের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here