তাহলে তারা কেন নির্বাচনে আসবে না: ইনু

0
565

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে চার বছর ধরে রূপরেখা দিতে পারেনি। এখন বলছে খালেদা জিয়ার মুক্তি না হলে নির্বাচনে আসবেন না। খালেদা জিয়ার সাজা হয়েছে, বিএনপির সাজা হয়নি। তাহলে তারা কেন নির্বাচনে আসবে না। নীলফামারীর জলঢাকায় জিরো পয়েন্ট মোড়ে বুধবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

Advertisement

উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ এতে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াদ হোসেন রাঙ্গা, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদী, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিউর রহমান রাজু, দিনাজপুর জেলা জাসদ সভাপতি লিয়াকত আলী, জেলা সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম ও জলঢাকা উপজেলা জাসদ সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here