হযরত ইবনে উমর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: মহানবী হযরত মুহাম্মদ (সা:) যখন নামাযের মাঝে বসতেন তখন ডান হাত হাঁটুতে রাখতেন এবং বৃদ্ধাঙ্গুলির পাশবর্তী অঙ্গুলিটি তুলে ইশারা করতেন আর তাঁর বাম হাতটি বাম হাঁটুতে বিছায়ে রাখতেন। ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত ইবনে উমর (রা:) বর্ণিত হাদিসটি হাসান-গারীব। বর্ণনাকারী উবায়দুল্লাহ ইবনে উমর (র:) এর সূত্র ছাড়া অন্য কোন সূত্রে এটি বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই।
সাহাবী ও তাবিঈদের মধ্য থেকে কতিপয় আলেম এই হাদিস অনুসারে আমল করেছেন এবং তাশাহ্হুদের সময় ‘ইশারা’ প্রদান পছন্দ করেছেন। আমাদের উস্তাদগণের অভিমতও এটাই।

