হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: দুই রাকাআত পর বসা অবস্থায় আমাদেরকে হুযুর (সা:) এই দুআ পাঠ করতে শিখিয়েছেন: ‘আততাহিয়াতু লিল্লাহি…. ওরাসূলুহু’ পাঠ করা।
অধিকাংশ সাহাবী ও তাবিঈগণ এই হাদিস অনুসারেই আমল করেছেন। ইমাম আবূ হানিফা, সুফিয়ান ছাওরী, ইবনে মুবারক, আহমাদ ও ইছহাক (র:) প্রমুখ এই অভিমত ব্যক্ত করেছেন। হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: হুযুর (সা:) আমাদিগকে যেভাবে কুরআন শিখিয়েছেন সেভাবে তাশাহ্হুদও শিক্ষা দিয়েছেন। তিনি তাশাহ্হুদ বলতেন: ‘আততাহিয়াতু লিল্লাহি…. ওরাসূলুহু’
ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ গরীব।
(তিরমিযী শরীফ-হাদিস নং-২৮৯-২৯০)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের বাণী অপরকে পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করবো।

