তালেবান সদস্যের হাতে আটক হলো ঘানি সরকারের ধর্মীয় নেতা

0
568

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানির পরামর্শক ও প্রভাবশালী ধর্মীয় নেতা মৌলভি মোহাম্মদ সরদার জাদরানকে তালেবান সদস্যরা আটক করেছে। মৌলভি জাদরান আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিতদের জাতীয় পর্ষদের প্রধানের দায়িত্বে কর্মরত ছিলেন। তালেবান সদস্যরা তাকে খোস্ত প্রদেশ থেকে আটক করেছে বলে তার ছেলে জানিয়েছেন। আফগানিস্তানে মৌলভি জাদরানের বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। তাকে চোখ বেঁধে বসিয়ে রাখার একটি ছবি প্রকাশিত হয়েছে। তিনি তালেবানকে প্রতিহতের ডাক দিয়েছিলেন বলে কোনো কোনো সূত্র বলছে। আর এ কারণে তাকে আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিবিসি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here