তালেবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়ায় গ্রেফতার মৌলভি জাদরান

0
588
Maulvi Mohammad Sardar Zadran , Afghanistan

তালেবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়ায় মৌলভি মোহাম্মদ সরদার জাদরান নামে ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির ঘনিষ্ঠ এক আলেমকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গ্রেফতার মৌলভি মোহাম্মদ সরদার জাদরান আফগানিস্তানের জাতীয় ওলামা কাউন্সিলের সাবেক প্রধান এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির অন্যতম উপদেষ্টা ছিলেন। মৌলভি জাদরানের ছেলে জানান, তালেবান যোদ্ধারা খোস্ত প্রদেশের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ বাঁধা অবস্থায় তার বসে থাকার একটি ছবি বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।

Advertisement

এর আগে গত ১৫ আগস্ট কাবুলে প্রবেশের মাধ্যমে প্রায় সম্পূর্ণ আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশ ছাড়া বাকি ৩৩টি প্রদেশ বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে। তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here