তার দ্রুত পদত্যাগ করা উচিত : ধর্ম প্রতিমন্ত্রী

0
634

সরকারের গুরুত্বপূর্ণ ৫০টি ফাইল গোপনে নিয়ে যাচ্ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল। এমন তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এসব ফাইল ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা আটকায় জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মন্তব্য করেছেন, তার দ্রুত পদত্যাগ করা উচিত।

Advertisement

মঙ্গলবার (১৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, গত শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল তার অফিসে এসে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন। এর পরদিন তিনি ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ৫০টি ফাইল লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা তা আটকে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে জানানো হলে প্রধানমন্ত্রীর দফতর থেকে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই তিনি (সামীম মো. আফজাল) যেন কোনও ফাইল সরাতে না পারেন।’

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি’র (মহাপরিচালক) পদত্যাগ করা ছাড়া আর কোনও পথ খোলা নাই। তার দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here