তারেক রহমান ২০১৪ সালে পাসপোর্ট সারেন্ডার করেছেন

0
514

দন্ডপ্রাপ্ত কেউ পাসপোর্ট পাবেননা। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র ছাড়া পাসপোর্ট তৈরি করা সম্ভব নয়। পাসপোর্ট অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান এ কথা বলেন। আজ সকাল সাড়ে দশটায় পাসপোর্ট অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ডিজি বলেন, দেশের নাগরিকদের সঙ্গে পাসপোর্টের কোন সম্পর্ক নেই। বাংলাদেশের অনেক নাগরিক রয়েছেন যাদের কোন পাসপোর্ট নেই।

Advertisement

তিনি বলেন, তারেক রহমান ২০১৪ সালে পাসপোর্ট সারেন্ডার করেছেন। তবে এর কারণ আমার জানা নেই। তবে তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর আমার কাছে কোন আবেদনও আসেনি। ডিজি বলেন, ২০০৮ সালে তারেক রহমান দেশ ত্যাগ করেন। ২০১০ সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। ২০১৪ সালে তারেক রহমান তার পাসপোর্ট সারেন্ডার করেন। তিনি এখন লন্ডনে পাসপোর্ট ছাড়া অবস্থান করছেন। পাসপোর্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলায় দন্ডপ্রাপ্ত কেউ পাসপোর্ট পাবেন না। অ্যাম্বেসিতে আবেদন করলেও পাসপোর্ট পাবেন না। আগে তাকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এ জন্য তাকে দেশে আসতে হবে। ডিজি বলেন, তারেক রহমান ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে পারবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here