তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা

0
561

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

Advertisement

ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মৎস্য ভবন এর আশেপাশে জড়ো হয়েছে নেতাকর্মী। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন।

বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ১ দফা দাবিতে সরকারের পদত্যাগের, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ স্থলের চারপাশে অসংখ্য ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে ১ দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে বিএনপি সূত্রে জানা যায়।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, সারাদেশে বর্তমান সরকারের আমলে প্রায় ৪ কোটি ৭০ লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ সমাবেশে হবে জনসমুদ্র। 

ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ছাত্রদল তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে আমরা ১ দফা দাবি আদায় করবো ইনশাআল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here