তারানা হালিম নতুন দফতরে

0
757

সচিবালয়ে মন্ত্রণালয়ে নতুন দফতরে যোগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে আসেন। প্রথমে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশলবিনিময় করে একটি সভায় অংশ নেন। জানা গেছে, সভা থেকে বের হয়ে নতুন তথ্য প্রতিমন্ত্রী পিআইডির সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।প্রসঙ্গত সরকারের মেয়াদের চার বছরের মাথায় মন্ত্রিসভার সম্প্রসারণে তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ ছাড়া রদবদল হয়েছে আরও তিনটি মন্ত্রণালয়ে।

Advertisement

 

গত ২ জানুয়ারি মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেয়ার পর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তারানা হালিমকে করা হয় তথ্য প্রতিমন্ত্রী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here