তামিমের শুনানি বিসিবিতে চলছে

0
694

বিপিএল চলাকালীন মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় বিসিবির শুনানিতে মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ শুনানি শুরু হয়। বিপিএল চলাকালে সংবাদমাধ্যমের সামনে উইকেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করার অভিযোগে বাঁহাতি এ ওপেনারকে

Advertisement

জবাবদিহি করতে হচ্ছে। উল্লেখ্য, শারজায় ক্রিকেটের নবতর সংস্করণ টি-১০ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব কেরালা কিংস ও তামিম পাখতুনসের হয়ে খেলবেন। এ জন্য সাকিব বুধবার সকালে আরব আমিরাতে উড়ে গেছেন। কিন্তু উইকেট নিয়ে মন্তব্যে ব্যাখ্যা দেয়ার জন্য বিসিবি তলব করায় তামিম যেতে পারেননি। তাকে এনওসি (অনাপত্তি পত্র)দেয়া হয়েছে বৃহস্পতিবার থেকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here