বর্তমানে সর্বত্র আলোচিত খবর যেটি সেটি হচ্ছে ক্রিকেটার নাসির হোসেন এর বিয়ে তিনি তামিমা নামের একজন কেবিন ক্রু কে বিয়ে করেছেন এবং তার বিয়ের পর থেকেই সেটি নিয়ে ব্যাপক ভাবে আলোচনা হচ্ছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের ছবি পোস্ট করেছিলেন নাসির তবে তার একান্ত বন্ধু হিসেবে পরিচিত করিয়েছিলেন তার ভক্ত-সমর্থকদের তবে কিছু দিন না যেতেই সেটি বাস্তবে পরিণত হয় এবং তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নাসির
রোববার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমার প্রথম স্বামী রাকিবের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে রাকিব বলছেন, ’কোনও ফ্রেন্ড বলে যদি বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে তাতে ওর মা কিছু করবে না। এখন তো শিশু নি’র্যা’ত’ন হচ্ছে, বা ওদের সঙ্গে কোনও অতিথি আসলে সে হয়তো আমার মেয়ের সঙ্গে কিছু করতেই পারে- বাবা হিসেবে এটা আমি চিন্তা করতেই পারি। এ কারণে মেয়ের নিরাপত্তার জন্য আমার আম্মার সঙ্গে রেখেছি।’
এছাড়াও রাকিব বলেন, ’আমরা ধার্মিক মুসলমান। সে কিভাবে এরকম কাজ করে? খুবই লজ্জার এটা। বন্ধুরা ফোন করে বলতেছে ভাই আপনি ভাবীকে ডিভোর্স দিলেন কবে? আমি বলি, ভাই আমি তো ডিভোর্স দেইনি, ঘুম থেকে উঠে দেখি বিয়ে শেষ! খুব ধুমধাম। খুব কষ্ট লাগলো আমার। মেয়েটা আমাকে নাসির ফোন করার আগের দিন ফোন দিয়ে বলতেছে, বাবা আম্মু কি করতেছে তুমি দেখছো? মেয়ের পাশে আমার ভাই ছিল। ও ফেসবুকিং করার সময় নিউজফিডে তামিমার বিয়ের ছবি, নিউজ সামনে আসায় মেয়ে তাতে দেখে তার মায়ের (তামিমা) কপালে চুমা, কত কী। মেয়ে কান্না করেছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে নাসিরের নববিবাহিত স্ত্রী তামিমের সাবেক স্বামী রাকিবের বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়েছে ইতিমধ্যে এবং কিভাবে এই কর্মকাণ্ড হয়েছে সেগুলোর ব্যাপারে বিস্তারিত জানা গেছে। স্বামীকে ডিভোর্স না দিয়েই নতুন ভাবে ঘর বেধেছে নাসিরের নববধু। আর এসব ঘটনা জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়

