মহানগর ৩৩নং ওয়ার্ড সিটি কর্পোরেশন ও সাবেক তামপাট ইউনিয়ন, ফখড়কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে, ২৫মে সকাল ১০টায় বিদ্যালয় মাঠ মাঠে মা সমাবশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অ ত্র বিদ্যালয়ের সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আবুল কাশেম। এতে সম্মানিত অতিথি ছিলেন ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমুন নাহার নাজমা।
বক্তব্য রাখেন মেকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদা মিয়া, অভিভাবক সমিতির সভাপতি আতিকুজ্জামান রিপন, সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহাকারী শিক্ষিকা উম্মে হাবিবা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তামপাটে মা সমাবেশ অনুষ্ঠিত
Advertisement
Advertisement
