তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

0
174

আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৭
ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভা বে আংশিক মেঘলা আকাশসহ সারা
দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবারও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বুধবার সারা দেশে রাত এবং
দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পা রে। বৃহস্পতিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
থাকতে পারে।

Advertisement


আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডকরা হয়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল
সীতাকুণ্ডে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
সকালে ঢাকা য় বাতাসে র আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টায় এবং আগামীকাল সূর্যোদয়
ভোর ৬টা ২২ মিনিটে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here