তাতে দেশে কোনো বৈধ প্রার্থী থাকার কথা নয় : ইমরান এইচ সরকার

10
1441

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বহালের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

Advertisement

 

এর আগে গতকাল রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার সকালে ইসিতে আপিল করেন তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমরান এইচ সরকার বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যেসব কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাতে দেশে কোনো বৈধ প্রার্থী থাকার কথা নয়। তিনি আরো বলেন, আমার সমর্থকদের নামের সিরিয়াল একটু এদিক-সেদিক হওয়ায় বাদ দেওয়া হয়েছে। আমার বাড়তি ৫০০ সমর্থন ছিল। তারা সেটি নেয়নি। জানা গেছে, নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১% ভোটারের সমর্থন না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here