‘তাজিয়া মিছিলে বোমা হামলা খালেদার নতুন খেলা’

3
1150

‘তাজিয়া মিছিলে বোমা হামলা খালেদার নতুন খেলা’

২৪ ঘন্টা খবর : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করে নতুন খেলায় মেতে উঠেছেন। বিদেশীদের ওপর হামলা ও তাজিয়া মিছিলে বোমা হামলা তারই অংশ।’ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘তাজিয়া মিছিলে বোমা হামলার প্রতিবাদে’ এক সমাবেশে রবিবার সকালে তিনি এ সব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘তাজিয়া মিছিলে বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশকে অস্থিতিশীল এবং পাকিস্তান-আফগানিস্তান বানানোর চেষ্টায় বিএনপি–জামায়াতের পৃষ্ঠপোষকতায় এই হামলার ঘটনা ঘটেছে।’ তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের সময় বিএনপি-জামায়াত পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এ বছরের গোড়ার দিকে একই কায়দায় মানুষ হত্যা করেছে। এ সব ষড়যন্ত্র এবং হত্যা করে ব্যর্থ হয়েছে। এখন আবার নতুন ষড়যন্ত্র করে গার্মেন্টস, বিদেশী বিনিয়োগ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হচ্ছে বিদেশী হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলা।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here